কেন হঠাৎ রিচ কমে যায়

কেন হঠাৎ রিচ কমে যায়

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২: ০৫ একদিন হঠাৎ করে দেখা গেল, ভিডিওতে আগের মতো ভিউ নেই। পোস্টে লাইক-কমেন্ট কমে গেছে। নতুন ফলোয়ারও আসছে না। অথচ কনটেন্ট আগের মতোই। অনেক নির্মাতার কাছে এই অভিজ্ঞতা পরিচিত। আর তখনই উঠে আসে একটি শব্দ ‘শ্যাডোব্যান’। এটি এমন এক অবস্থা, যেখানে আপনার কনটেন্ট পুরোপুরি বন্ধ করা হয় না, কিন্তু নীরবে তার পৌঁছানো সীমিত করে দেওয়া হয়। ফলে আপনি বুঝতেও পারেন না, ঠিক কী কারণে রিচ কমে গেল।

শ্যাডোব্যান আসলে সরাসরি ‘ব্যান’ নয়, বরং অ্যালগরিদমিক সীমাবদ্ধতা। যেমন Instagram, TikTok বা Facebook—এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীর আচরণ ও কনটেন্টের মান বিশ্লেষণ করে। কোনো কনটেন্ট যদি তাদের নীতিমালা আংশিক লঙ্ঘন করে, স্প্যাম মনে হয় বা ব্যবহারকারীদের আগ্রহ কম পায়, তাহলে অ্যালগরিদম সেটিকে কম মানুষের সামনে দেখাতে শুরু করে।

এটিই মূলত শ্যাডোব্যানের ধারণা। রিচ হঠাৎ কমে যাওয়ার অন্যতম কারণ হলো কনটেন্টের মান ও দর্শকের প্রতিক্রিয়া।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।