বর্তমানে সাইবার হুমকির সংখ্যা বাড়ার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নজরদারিও কঠোর হচ্ছে। আর তাই সাইবার নিরাপত্তার ওপর নির্ভর করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তবে ৯৫ শতাংশ প্রতিষ্ঠানই তাদের সাইবার নিরাপত্তা সরবরাহকারীদের ওপর সম্পূর্ণভাবে আস্থা রাখতে পারছে না।
গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ প্রতিষ্ঠান অর্থাৎ বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের সাইবার নিরাপত্তা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে না। ৭৯ শতাংশ প্রতিষ্ঠান নতুন সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা মূল্যায়নে সমস্যায় পড়ে।




















