সেমিকন্ডাক্টর প্রকৌশলী গড়ে তুলতে ইউভিটিআইয়ের যাত্রা শুরু

সেমিকন্ডাক্টর প্রকৌশলী গড়ে তুলতে ইউভিটিআইয়ের যাত্রা শুরু

দেশে সেমিকন্ডাক্টর ও ভিএলএসআই খাতে দক্ষ মানবসম্পদের ঘাটতি পূরণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট (ইউভিটিআই)। বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে এটিই সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর নিকেতনে নিজস্ব হুমায়রা ভবনে দুটি বিশেষায়িত কোর্সের প্রায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

আধুনিক, শিল্পমুখী ও হাতে–কলমেভিত্তিক প্রশিক্ষণ কারিকুলামে ঢেলে সাজানো হয়েছে ইউভিটিআইয়ের প্রতিটি বিশেষায়িত বিভাগ। যেমন আরটিএল, ডিজাইন ভেরিফিকেশন, ফিজিক্যাল ডিজাইন (পিএনআর), লেআউট (ডিজিটাল ও অ্যানালগ) এবং ডিজাইন ফর টেস্টাবিলিটি (ডিএফটি)।

প্রতিটি কোর্স বাস্তব কর্মপরিবেশের আদলে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি শিল্পের জন্য প্রস্তুত হতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।