স্মার্ট প্রযুক্তির সাথে এসি হয়ে উঠেছে আধুনিক

স্মার্ট প্রযুক্তির সাথে এসি হয়ে উঠেছে আধুনিক

এসি এখন হয়ে উঠেছে 'স্মার্ট' এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষার অন্যতম হাতিয়ার। রিমোটের বোতাম চাপার দিন এখন অতীত হতে চলেছে; এসি এখন মানুষের মুখের কথায় চলে, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্মার্টফোনে নিয়ন্ত্রিত হয়, এমনকি ভেতরের বাতাসকে রাখে শতভাগ জীবাণুমুক্ত।

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো এসিতে যুক্ত করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), আইওটি এবং অত্যাধুনিক হেলথ কেয়ার প্রযুক্তি। মুখের কথায় চলবে এসি দেশীয় ইলেকট্রনিক কোম্পানি ওয়ালটন এসির বাজারে নিয়ে এসেছে এক যুগান্তকারী উদ্ভাবন—প্যাটেন্ট করা ‘অফলাইন ভয়েস কন্ট্রোল’ প্রযুক্তি।

এখন ঘরকে নিরাপদ রাখতে কাজ করছে এসি। ইলেকট্রো মার্টের বাজারজাত করা শীর্ষস্থানীয় ব্র্যান্ড গ্রী তাদের এসিতে যুক্ত করেছে ‘কোল্ড প্লাজমা প্লাস’ প্রযুক্তি। এটি ঘরের বাতাসের ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে সক্ষম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।