দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি। ফোনটিতে রিভার্স চার্জিং প্রযুক্তির সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি রয়েছে, যা একবার পূর্ণ চার্জ করলে টানা তিন দিন ব্যবহার করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় একবার চার্জে টানা ৮ ঘণ্টা পর্যন্ত গেম খেলার পাশাপাশি ৯৬.৪ ঘণ্টা গান শোনা বা ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখা সম্ভব।
ফোনটির ব্যাটারি প্রায় ছয় বছর ভালো থাকে। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৯৯৯ টাকা।




















