স্প্যাম ইমেইলের জন্মদিন আজ। স্প্যাম ইমেইল প্রতিদিন আমাদের ইমেইল ঠিকানায় অনেক সময় আসে। এগুলো পরিচিত বা অপরিচিত বিভি�ন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির পণ্য বা সেবার প্রচারণা হয়। প্রতিদিন একাধিক স্প্যাম ইমেইল আসার কারণে গুরুত্বপূর্ণ ইমেইলগুলো সময়মতে দেখতে না পারার কারণে বিপাকে পড়েন অনেকে।
স্প্যাম ইমেইলের জন্মদিন হলো ৩ মে। ১৯৭৮ সালের ৩ মে প্রথম বাণিজ্যিক স্প্যাম ইমেইল পাঠানো হয়। আরপানেটের প্রায় ৪০০ ব্যবহারকারীকে একটি বিজ্ঞাপন পাঠানো হয়েছিল। এটি ডিজিটাল ইকুইপমেন্ট করপোরেশনের পণ্যের বিজ্ঞাপন ছিল। এটি থেকে তখন ১ কোটি ৩০ লাখ ডলারের বিক্রি হয়।
স্প্যাম ইমেইলের বিকাশ ১৯৭০ দশকে ছিল বলা যায়। এটি এখন অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি এড়ানো তখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।




















