তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই ক্লাউডক্যাম্প

তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই ক্লাউডক্যাম্প

তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, নির্মাতা ও উদ্ভাবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাস্তবসম্মত সমাধান তৈরিতে উৎসাহিত করতে আগামী ১২ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’ শীর্ষক এআই প্রতিযোগিতা।

ক্লাউডক্যাম্প বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতায় দেশ–বিদেশের এক হাজার ব্যক্তি ও ২০০টি দল অংশ নেবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্লাউডক্যাম্প বাংলাদেশ।

ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদী–উজ–জামান জানান, ‘এআই এখন শিক্ষা, কাজ, ব্যবসা ও সমস্যা সমাধানের বড় অংশ হয়ে উঠছে। দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬–এর মাধ্যমে আমরা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তাঁরা এআই দিয়ে সমস্যা সমাধানের নির্দেশনা পাবেন এবং বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতা দেখাতে পারবেন।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।