টিপি-লিংকের এক্সপার্ট মিটআপের আয়োজন এক্সেল টেকনোলজিস লিমিটেডের বিশেষ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণাকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। শুভেচ্ছা বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।
লিন ওয়াং বলেন, ‘টিপি-লিংকের দর্শন হলো প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহকেরা যেন একটি নেটওয়ার্কের মাধ্যমে সব যন্ত্র সংযুক্ত রাখতে পারেন, আর সেই লক্ষ্যেই আমাদের সব উদ্ভাবন।’ এ ছাড়া বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেন লিন ওয়াং।
গৌতম সাহা বলেন, ‘২০০৪ সাল থেকে এক্সেলের সঙ্গে টিপি-লিংকের পথচলা। টিপি-লিংকের প্রথম আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ। বাংলাদেশে তিন কোটির বেশি টিপি-লিংকের পণ্য বিক্রি করেছি আমরা। বাংলাদেশে আড়াই হাজারের মতো টিপি-লিংকের চ্যানেল পার্টনার রয়েছে আর এক্সেলের ২২টি সার্ভিস সেন্টার রয়েছে, যে জায়গায় আমরা বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকি।’




















