ইউটিউবের 'শর্টস' ফিচার বন্ধ করার সুযোগ আসছে

ইউটিউবের 'শর্টস' ফিচার বন্ধ করার সুযোগ আসছে

ইউটিউব ব্যবহারকারীরা এখন চাইলে তাদের ফিড থেকে শর্ট-ফরম ভিডিও সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন। নতুন আপডেটে প্ল্যাটফর্মটি 'শর্টস ফিড লিমিট' শূন্য মিনিটে সেট করার সুবিধা চালু করেছে, যার ফলে মোবাইল অ্যাপে শর্টস আর দেখা যাবে না। এর আগে গত বছরের অক্টোবরে ইউটিউব এই ফিচার চালু করেছিল, তবে তখন সর্বনিম্ন সময়সীমা ছিল ১৫ মিনিট। নির্ধারিত সময় শেষে ব্যবহারকারীদের বিরতি নেওয়ার জন্য নোটিফিকেশন দেখানো হতো।

সম্প্রতি নতুন আপডেটে এই সীমা আরও বাড়িয়ে ব্যবহারকারীদের জন্য '০ মিনিট' অপশন যুক্ত করা হয়েছে। এতে শর্টস পুরোপুরি বন্ধ করার সুযোগ তৈরি হয়েছে। ইউটিউব জানিয়েছে, এটি শুধু অভিভাবক নিয়ন্ত্রণের অংশ ছিল, তবে এখন এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।