গরমকালে মুখে তেল ওঠে। যাদের ত্বক তৈলাক্ত, তাদের তো আরো সমস্যা। প্রথমে ফেসওয়াশ ও ক্লিনজার দিয়ে ত্বক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কারণ মুখ পরিষ্কার ও ধোয়া না হলে তেলতেলে ভাব রয়ে যায়, এতে করেও মেকআপ গলে যাওয়ার ভয় থাকে।
গরমে বরফ ত্বকের জন্য খুব উপকারী। কয়েক টুকরো বরফ মুখে লাগান। এই বরফ দিয়ে মুখের পুরো ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এতে করে মেকআপ অনেকটা সময় ত্বকে সেট থাকে।
এমন মেকআপ ও কসমেটিকস ব্যবহার করুন, যা পুরোপুরি অয়েল-ফ্রি। এতে মেকআপ গলে যাওয়ার শঙ্কা কমে যায়। প্রয়োজনে নিজের অন্যান্য মেকআপ বাদ দিন গরমকালের জন্য; নিয়ে আসুন অয়েল-ফ্রি মেকআপ।





























