গরমে বাইরে গেলে সুস্থ থাকবেন যেভাবে

গরমে বাইরে গেলে সুস্থ থাকবেন যেভাবে

গরমে বাইরে গেলে সুস্থ থাকতে হলে পানি সঙ্গে রাখতে হবে। পানি হলো আপনার পরম বন্ধু। বাইরে গেলে পানি সঙ্গে রাখুন। যেখানে–সেখানে পানি বা পানীয় খাবেন না। রাস্তার লেবুপানি, আখের রস প্রভৃতির মাধ্যমে নানা রোগজীবাণু ছড়িয়ে পড়তে পারে।

গরমে প্লাস্টিকের বোতল ব্যবহার করাও স্বাস্থ্যকর অভ্যাস নয়। ধাতব বোতল ব্যবহার করতে পারেন। থার্মোফ্লাস্কে পানি রাখা সবচেয়ে ভালো। বেশ লম্বা সময় পানির ঠান্ডা ভাব বজায় থাকে এই ফ্লাস্কে। দাম একটু বেশি হলেও এই ফ্লাস্ক স্বাস্থ্যকর আর ব্যবহারও করা যায় দীর্ঘদিন।

পানির বোতল বা ফ্লাস্ক সরাসরি রোদে না রাখাই ভালো। বাইরে যাওয়ার আগে বোতলে পানি ভরে নেওয়ার সময় তাতে প্রথমে প্রয়োজন অনুযায়ী কিছু বরফ নিয়ে নিতে পারেন। বরফ নেওয়ার পর বোতলে পানি ভরে ফেলুন। এভাবে পানি নিলে লম্বা সময় পর্যন্ত ঠান্ডা থাকবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।