গরমে ডাবের পানি খেলে শরীরের উপকার

গরমে ডাবের পানি খেলে শরীরের উপকার

প্রচণ্ড গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও খনিজ লবণ বেরিয়ে যায়। ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা এবং ইলেকট্রোলাইট শরীরকে সজীব করে এবং ক্লান্তি দূর করে নিমিষেই চনমনে করে তোলে।

অতিরিক্ত গরমে পানি স্বল্পতার কারণে অনেকের প্রস্রাবে জ্বালাপোড়া বা ইনফেকশন দেখা দেয়। ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে মূত্রনালি পরিষ্কার রাখে।

গরমে ঘামের সঙ্গে খনিজ বেরিয়ে যাওয়ায় অনেক সময় রক্তচাপের তারতম্য ঘটে। ডাবের পানিতে থাকা পটাশিয়াম হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।