গরমে সুস্থ থাকতে যে কাজগুলো করতে হবে

গরমে সুস্থ থাকতে যে কাজগুলো করতে হবে

গ্রীষ্মের শুরুতেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। ঢাকাসহ দেশের অনেক জেলায় পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, এই তীব্র তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিবছরই এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী হয়ে উঠছে। বিশেষ করে রাজপথে থাকা রিকশাচালক, নির্মাণশ্রমিক, শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীরা এখন চরম স্বাস্থ্যঝুঁকির মুখে। তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে মানুষের শারীরিক সক্রিয়তা কমতে শুরু করে, যা দীর্ঘ মেয়াদে হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

হিটস্ট্রোক ও হিট ক্র্যাম্পপ্রচণ্ড গরমে সবচেয়ে মারাত্মক ঝুঁকি হলো হিটস্ট্রোক। এটি একটি জরুরি চিকিৎসাজনিত অবস্থা, যখন শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়ে যায় এবং শরীর নিজে থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।