গরমে পোষা প্রাণীরা অত্যন্ত কষ্ট পায়। তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকলেও তীব্র গরমে এটি যথেষ্ট কার্যকর না হলে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এর ফলে হিটস্ট্রোক, পানিশূন্যতা বা হঠাৎ অসুস্থতা হতে পারে। গরমে পোষা প্রাণীর আচরণে কিছু পরিবর্তন লক্ষ করলে তা গুরুত্বসহকারে দেখা উচিত। যেমন দ্রুত শ্বাস নেওয়া, হাঁপানো, অতিরিক্ত লালা ঝরা, অস্থিরতা বা দুর্বলতা, বমি বা ডায়রিয়া, চোখ ও জিহ্বা লাল হয়ে যাওয়া। গুরুতর অবস্থায় প্রাণী অজ্ঞানও হয়ে যেতে পারে।
গরমে পোষা প্রাণীর যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সব সময় পরিষ্কার ও ঠান্ডা পানি রাখতে হবে এবং তা নিয়মিত পরিবর্তন করা উচিত। বাইরে নিয়ে গেলে সঙ্গে পানি রাখা প্রয়োজন। পানিশূন্যতা খুব দ্রুত মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে।
গরমে পোষা প্রাণীর যত্ন নেওয়ার জন্য প্রাণীদের হিটস্ট্রোকের লক্ষণগুলো সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। যেমন দ্রুত শ্বাস নেওয়া, হাঁপানো, অতিরিক্ত লালা ঝরা, অস্থিরতা বা দুর্বলতা, বমি বা ডায়রিয়া, চোখ ও জিহ্বা লাল হয়ে যাওয়া। গুরুতর অবস্থায় প্রাণী অজ্ঞানও হয়ে যেতে পারে।





























