চট্টগ্রামে লা রিভের ২৯তম স্টোর উদ্বোধন করা হয়েছে। এই স্টোরটি পূর্ব নাসিরাবাদের সানমার ওশান সিটি শপিং মলের সপ্তম তলায় অবস্থিত। উদ্বোধন উপলক্ষে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
গ্রীষ্মকালীন পোশাকে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়ের পাশাপাশি আরও পাওয়া যাবে সম্প্রতি উদ্বোধন করা অফিস–টু–পার্টি কালেকশন ‘নাইন টু নাইন’। এ ছাড়া ‘নার্গিসাস বাই লা রিভ’ এক্সক্লুসিভ কালেকশনও বিশেষভাবে প্রদর্শন করা হচ্ছে।
লাইফস্টাইল বিভাগে জুতা, হোম ডেকোর, চামড়াজাত পণ্য ও বিভিন্ন ফ্যাশন অ্যাকসেসরিজের সমাহার রয়েছে।





























