মেরিল-প্রথম আলো পুরস্কারে ঐশী সেজেছেন কালো বডিকন

মেরিল-প্রথম আলো পুরস্কারে ঐশী সেজেছেন কালো বডিকন

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসতে শুরু করেছেন তারকারা। ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী এসেছেন কালো বডিকন পরে। পোশাকটির ডানে হট পিংক রঙের বো।

ঐশী জানালেন, পোশাকটি কিনেছেন দেশের বাইরে থেকে। বিশেষ উপলক্ষ্যে পরার জন্য আলাদা করে রেখেছিলেন।

ঐশী সেজেছেন এলিগেন্ট মেকওভার বাই সামিনা সারার থেকে। পায়ে পরেছেন কালো রঙের পেনসিল হিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।