দিনের বিভিন্ন সময়ে ওজনের পার্থক্য কেন?

দিনের বিভিন্ন সময়ে ওজনের পার্থক্য কেন?

ওজন কমানোর সংগ্রামে যাঁরা নেমেছেন, তাঁদের কাছে ডিজিটাল ওয়েট মেশিনটি যেন এক মূর্তিমান আতঙ্ক, আবার কখনো পরম নির্ভরতার জায়গাও। কিন্তু খেয়াল করেছেন কি? সকালে ঘুম থেকে উঠে ওজন হয়তো এক রকম দেখা গেল, রাতে শোবার আগে মাপলে দেখা যায় এক থেকে দুই কেজি বেড়ে গেছে! এই পার্থক্য দেখে অনেকেই হতাশ হয়ে পড়েন বা ভাবেন ডায়েটে ভুল হচ্ছে।

আদতে দিনের বিভিন্ন সময়ে ওজনের এই হেরফের হওয়াটাই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ওজন কেন আলাদা হয়? দিনের বেলা আমাদের ওজন বাড়া-কমার পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করে-খাদ্য ও পানীয়: আমরা যা খাই বা পান করি, তার একটি নিজস্ব ওজন আছে। দিনে কয়েক গ্লাস পানি পান করলে বা ভারী খাবার খেলে সাময়িকভাবে শরীরের ওজন বেড়ে যায়।

লবণ ও কার্বোহাইড্রেট: খাবারে লবণের (সোডিয়াম) পরিমাণ বেশি হলে শরীর পানি ধরে রাখে। একইভাবে এক গ্রাম কার্বোহাইড্রেট জমা রাখতে শরীর প্রায় তিন গ্রাম পানি ব্যবহার করে। ফলে বিরিয়ানি বা নোনা খাবার খাওয়ার পরদিন ওজন বেশি দেখাতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।