পাঞ্জাবির বিষণ্নতা

পাঞ্জাবির বিষণ্নতা

আমি একটা আকাশি–নীল রঙের পাঞ্জাবি পছন্দ করি। নীল রঙের মধ্যে একটা কাব্য কাব্য ব্যাপার আছে। কিন্তু ট্রায়ালে দীর্ঘ লাইন থাকে। একদিন শখ করে যে পাঞ্জাবি কিনেছিলাম সেটা পড়ে আছে অবহেলায়–অযত্নে আলনার এক কোনায়। কোনো একদিন হয়তো এখানেও তার জায়গা হবে না। সে চলে যাবে চুলার ধারে লুছনির কাজে কিংবা ঘরের মেঝে পরিষ্কারে।

আচ্ছা আমাদের জীবন তো এমনই। একদিন যে যত্ন নিয়ে এ পৃথিবী আমাদের বরণ করেছে আবার তেমনি একদিন হারিয়েও যাব সবার অগোচরে! গভীর রাতে এসব চিন্তায় ঘুম ভেঙে যায়। নীরবে তাকিয়ে দেখি আলনার কোণে ঝুলছে এক বিষণ্ন পাঞ্জাবি!

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।