প্রথম দেখাতেই মানুষ আপনার যে ৩টি বিষয় গোপনে মূল্যায়ন করে

প্রথম দেখাতেই মানুষ আপনার যে ৩টি বিষয় গোপনে মূল্যায়ন করে

বিশেষ করে বর্তমান সময়ে, যখন সম্পর্কের শুরুটা হয় সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ বা আলাপ-পরিচয়ের মাধ্যমে, তখন প্রথম ‘ইমপ্রেশন’–এর গুরুত্ব আরও বেড়ে গেছে। মার্কিন জৈব নৃবিজ্ঞানী হেলেন ফিশার এ বিষয়ে বলেছিলেন, ‘আধুনিক যুগে সম্পর্ক গড়ে ওঠার প্রক্রিয়া আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বদলে গেছে। আগে যেখানে পরিবার বা সমাজের বেশ বড় ভূমিকা ছিল, এখন মানুষ নিজেই নিজের পছন্দে সম্পর্ক গড়ে তুলছে; আর তা হচ্ছে মূলত অনলাইনের মাধ্যমে।

চলুন, জেনে নেওয়া যাক, প্রথম দেখাতেই মানুষ আপনার কোনো ৩টি বিষয় গোপনে বিচার করে—১. আপনার দাঁতআপনি হয়তো মনে করেন, প্রথম দেখায় মানুষ শুধু পোশাকপরিচ্ছদই দেখে। কিন্তু এই ধারণা কিন্তু সব সময় ঠিক না-ও হতে পারে। কারণ, অনেকেই আপনার দাঁতও লক্ষ করে আপনাকে বিচার করে। কারণটা হলো, দাঁত একজন ব্যক্তির বয়স, স্বাস্থ্য, এমনকি জীবনযাপন সম্পর্কেও অনেক তথ্য দেয়।

দাঁতের অবস্থা দেখে অনেক সময় বোঝা যায়, তিনি ধূমপান করেন কি না, অতিরিক্ত কফি খান কি না, কিংবা তিনি মানসিক চাপ, উদ্বেগ বা হতাশায় ভুগছেন কি না। আপনি যখন হাসেন, তখন অপর ব্যক্তিটি আপনার দাঁতের দিকে নজর দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।