পুরুষের হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যে সমস্যা হতে পারে

পুরুষের হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যে সমস্যা হতে পারে

টেস্টোস্টেরন কমে গেলে অস্বাভাবিক ক্লান্তি লাগতে পারে। শারীরিক শক্তি অস্বাভাবিকভাবে কমে গেছে বলে মনে হতে পারে। এ রকম হলে নিজের ঘুম, সুষম খাবার ও মানসিক প্রশান্তি নিশ্চিত করুন। তারপরও উপসর্গ রয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

পেশির পুরুত্ব কমে যেতে পারে। পেশির শক্তিও কমে যেতে পারে। হাড়ও দুর্বল হয়ে যেতে পারে। জমতে পারে মেদ। শরীরের বিভিন্ন জায়গার লোম পড়ে যেতে পারে। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। রাতে অস্থির লাগতে পারে। দেখা দিতে পারে বিষণ্নতা। যা কিছু ভালো লাগত, তার কিছুই ভালো না লাগা বিষণ্নতার উপসর্গ।

টেস্টোস্টেরনের অভাবে দাম্পত্য জীবনে স্বাভাবিক আগ্রহ হারাতে পারেন একজন পুরুষ। দৈনন্দিন কাজকর্মে মনোযোগ দিতে সমস্যায় পড়তে পারেন তিনি। হতে পারে স্মৃতিভ্রম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।