ঈদের ছুটিতে শিশুদের যাত্রাপথে বমি করার সমস্যা দেখা দেয়। এই সমস্যাটি কীভাবে কমানো যায় তা নিম্নে আলোচনা করা হলো। শুরু হয়ে যাচ্ছে ঈদের ছুটি। ছোটদের কাছে ঈদের আসল মজা হলো মা বা বাবার সঙ্গে দাদাবাড়ি-নানাবাড়ি যাওয়া। কিন্তু এই আনন্দযাত্রা কষ্টকর হয়ে ওঠে, যদি শিশুটি যাত্রাপথে অসুস্থ হয়ে যায়।
অনেক সময় কিছু দূর যেতে না যেতেই শিশুর মাথা কেমন করে, নিস্তেজ হয়ে পড়ে, পেটের মধ্যে কেমন যেন করতে থাকে, কেউ হয়তো ওয়াক করে বমিই করে দিল। এ ধরনের সমস্যাকে বলে ‘মোশন সিকনেস’। দুই বছরের নিচের শিশুদের এ সমস্যা তেমন দেখা দেয় না। সাধারণত ৩ থেকে ১২ বছর বয়সীরা সবচেয়ে বেশি এ সমস্যায় ভোগে। মেয়েশিশুদের এ সমস্যা বেশি দেখা যায়।
প্রতিকারএ সমস্যা থেকে মুক্তি পেতে নিচের কাজগুলো করা যেতে পারে: সাধারণত গাড়ি চলা বন্ধ হলে বমিভাব আর থাকে না। যাত্রাপথ বেশি দীর্ঘ হলে রাস্তায় মাঝে মাঝে যাত্রাবিরতি দিতে হবে।





























