প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০: ৫৮ বৈশাখের তীব্র গরমে দেশে তাপপ্রবাহ ক্রমেই বাড়ছে, যার প্রভাব পড়ছে স্বাভাবিক জনজীবনে। অতিরিক্ত গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বেরিয়ে যায়, ফলে দেখা দেয় পানিশূন্যতা। অনেক সময় এই সমস্যা ধীরে ধীরে তৈরি হয় এবং শুরুতে সহজে ধরা পড়ে না। সময়মতো খেয়াল না করলে এটি মারাত্মক আকার নিয়ে হিটস্ট্রোকের ঝুঁকি তৈরি করতে পারে।
প্রথমত, নখে চাপ দিয়ে পরীক্ষা করা যেতে পারে। আঙুলের নখ কয়েক সেকেন্ড চেপে রাখলে তা সাদা হয়ে যায়। চাপ ছেড়ে দেওয়ার পর দ্রুত প্রায় দুই সেকেন্ডের মধ্যে আবার স্বাভাবিক গোলাপি রঙে ফিরে এলে বুঝতে হবে শরীরে পানির মাত্রা ঠিক আছে।
দ্বিতীয়ত, প্রস্রাবের রং লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। হালকা হলুদ রঙ স্বাভাবিক পানির মাত্রা নির্দেশ করে। রং যদি গাঢ় হলুদ হয়, তবে কিছুটা পানির ঘাটতি রয়েছে ধরে নেওয়া যায়। আর যদি রং খুব গাঢ় বা বাদামি হয়ে যায়, তাহলে তা গুরুতর পানিশূন্যতার লক্ষণ হতে পারে।





























