প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০: ২৬ তুর্কিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত সির দরিয়া নদী ও আরিস নদীর মিলনস্থলের কাছেই অবস্থিত ফারাব শহর। এই শান্ত ও মনোরম শহরে ৮৭০ খ্রিষ্টাব্দে বিখ্যাত দার্শনিক, যুক্তিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও কবি আবু নসর মুহাম্মদ আলফারাবি জন্মগ্রহণ করেন।
তার বাল্যকাল এবং পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। আলফারাবি একাধারে ধর্মতত্ত্ব, দর্শন, চিকিৎসা, রসায়ন, কবিতা ও সংগীতে অগাধ পাণ্ডিত্য ও পারদর্শিতা রাখতেন। বাল্যকালে ফারাব শহরেই তিনি প্রথামিক শিক্ষাজীবন শুরু করেন।
সেখান থেকে বিদ্যার্জন শেষ করে কিছুদিন সামানী সালতানাতের শাসনাধীন বোখারায় বিচারকের দায়িত্ব পালন করেন। কিন্তু অদম্য জ্ঞানস্পৃহার কারণে বোখারা ছেড়ে তিনি তৎকালীন জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রভূমি বাগদাদে চলে আসেন।


























