আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমারিকা ও প্রথম আলো ডটকমের উদ্যোগে আয়োজিত হয় 'আমার গল্প, আমার শক্তি' শীর্ষক বিশেষ ক্যাম্পেইন। নারীদের জীবনের সংগ্রাম ও সাফল্যের না–বলা গল্পগুলো তুলে ধরতেই নেওয়া হয় এই বিশেষ উদ্যোগ। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সেরা তিন লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তাঁরা হলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাজমুন নাহার মুন্নি, যারীন'স ক্রিয়েশনের স্বত্বাধিকারী আফরোজা সুলতানা শিউলি এবং ক্যাফে দোতালার স্বত্বাধিকারী নাসরিন নওরোজ স্বপ্না।
তাঁদের প্রত্যেকের গল্পে উঠে এসেছে ভিন্ন ভিন্ন বাস্তবতা, সংগ্রাম এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার অনন্য অভিজ্ঞতা।


























