দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন-দেশীয় সাংস্কৃতিক সংসদ। পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দিনব্যাপী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা, যা রমনা পার্কে গিয়ে শেষ হয়।

একই দিন সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত রমনা পার্কে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। অনুষ্ঠানটি দেশীয়র কেন্দ্রীয় সভাপতি সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. মনোয়ারুল ইসলাম এর পরিচালনায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। ‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানে আয়োজিত উৎসবটির প্রথম পর্বে ছিল ‘বৈশাখী শোভাযাত্রা’।

জাতীয় প্রেসক্লাব থেকে রমনা পার্ক অভিমুখে ‘বৈশাখী শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য কামাল হোসেন ও রাজনীতিবিদ দেলাওয়ার হোসেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।