তারুণ্যের সময় কবি–সাহিত্যিকদের সঙ্গে আড্ডায় আলোকিত হয়েছিলেন বলে উল্লেখ করেছেন ইমেরিটাস অধ্যাপক প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী (রনবী)। তিনি বলেছেন, কবি–সাহিত্যিকদের সঙ্গে যদি আড্ডাগুলো না থাকত, ওই ঘনিষ্ঠতা যদি না থাকত, তাহলে আজকে শুধু তিনি নন; অনেক শিল্পী এত দূর আসতে পারতেন না।
শিল্পী রফিকুন নবী বলেন, এখন নতুন প্রযুক্তি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রাধান্য পাচ্ছে। এআই দিয়ে যাঁরা ইলাস্ট্রেশন করছেন, তাঁদের কাজের ধরন প্রায় এক রকমই। ড্রয়িং যেটা এআই থেকে বেরিয়ে আসে—এক রকমের, একই ধরনের।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি বলেন, সিটি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫–এর জন্য বই আহ্বান করা হচ্ছে।


























