মতলুব আলীর ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

মতলুব আলীর ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও শিল্পী মতলুব আলী প্রতিষ্ঠিত ‘মানব শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী’ যৌথভাবে জন্মদিন উদ্যাপনের এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান শুরু হয়েছিল মানব শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের দলীয় সংগীত ‘এসো বন্ধু এসো তোমার সকল বৈভবে’র সঙ্গে নৃত্য পরিবেশনা দিয়ে।

আলোচনা পর্বে স্মৃতিচারণ করেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান । শিল্পী মতলুব আলীর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পী রফিকুল আলম।

গায়ক রফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের গর্ব একজন সত্যিকারের শিল্পী মতলুব আলী সৃজনশীল ধারায় কাজ করেছেন। ফলে চিত্রকলার চর্চায় হয়তো সময় ও মনোনিবেশ কম দিয়েছেন। তবে অবসর গ্রহণের পরে তিনি চারুকলা চর্চায় আরও মনোনিবেশ করেছিলেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা এই আয়োজন করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।