জাদুঘর দিবসে সভ্যতার সেতুবন্ধনে জাদুঘর

জাদুঘর দিবসে সভ্যতার সেতুবন্ধনে জাদুঘর

বাংলাদেশ জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক জাদুঘর দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জাদুঘরে ধর্ম-বর্ণ-গোত্রের কোনো ভেদাভেদ নেই। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের (আইকম) নির্ধারিত এবারের জাদুঘর দিবসের প্রতিপাদ্য ছিল ‘বিভক্ত বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর’ (মিউজিয়ামস ইউনাইটিং আ ডিভাইডেড ওয়ার্ল্ড)। এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিবছরের মতো এবারও দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর।

আজ সোমবার সকালে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব। এ সময় জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জাদুঘর প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘সভ্যতায় কৃষি ও প্রকৃতি’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।