বই পড়ার অভ্যাস ফিরে আসতে কীভাবে

বই পড়ার অভ্যাস ফিরে আসতে কীভাবে

অনেকেই বলতে শোনা যায়, ‘বই পড়ার অভ্যাসটা আর নেই। আগে এক বসায় একটা বই শেষ করে উঠেছি। সেই আমিই এখন বই পড়তে পারি না। আবার শুরু করতে হবে।’ কিন্তু দেখা যায়, সেই শুরু আর হচ্ছে না। কিংবা অনেক দিন পর বই নিয়ে বসলে পড়া এগোচ্ছে না, পড়তে ইচ্ছা করছে না। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী, কীভাবে ফিরবেন বই পড়ার অভ্যাসে? সহজ এবং ছোট বই দিয়ে শুরু করুন। দীর্ঘদিন বই পড়ার অভ্যাস না থাকলে আবার শুরু করার সময় জটিল বই হাতে নিলে দ্রুত ক্লান্তি চলে আসতে পারে। তাই কলেবরে ছোট, পড়তে আরামদায়ক বই নির্বাচন করাই ভালো। সবচেয়ে ভালো হয় শুরুটা টানটান উত্তেজনাময়, এর পরে কী হয়, কী হয়, অর্থাৎ আকর্ষণ জিইয়ে রাখে, এমন বই নির্বাচন করা ভালো।

পরিবেশ তৈরি করুন। পড়ার অভ্যাসের ভেতর থাকলে চলতি পথে যানবাহনে বসেও বই পড়ে ফেলা সম্ভব। বাসে, মেট্রোতে অনেককে বই পড়তে দেখা যায়। বইপড়ুয়াদের অনেককে যানজটে বসে বই শেষ করেছেন, এমন বলতেও শোনা যায়।

পড়ার সময় ফোনটি হাতের কাছে না রাখাই ভালো। কিংবা ‘ডু নট ডিস্টার্ব’ মোডে রাখলেও উপকার পাবেন। ‘ভালো লাগছে না’ মানেই বিরতি নয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।