শিল্পী মতলুব আলীর ৮০তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠান

শিল্পী মতলুব আলীর ৮০তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠান

শিল্পী অধ্যাপক মতলুব আলীর ৮০তম জন্মদিন উদযাপিত হলো তাঁর সৃষ্টি সম্ভারের মধ্য দিয়ে। শিল্পকর্মের প্রদর্শনী, লেখা ও সুর করা গান, নৃত্য আর তাঁকে নিয়ে আলোচনায় আজ রোববার বৃষ্টিভেজা বৈশাখী সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে স্মরণ ও শ্রদ্ধা জানানো হলো তাঁর স্মৃতির প্রতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও শিল্পী মতলুব আলী প্রতিষ্ঠিত ‘মানব শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী’ যৌথভাবে জন্মদিন উদযাপনের এই অনুষ্ঠান আয়োজন করে। মতলুব আলী ছিলেন চারুকলা অনুষদের সাবেক ডিন। ১৯৪৬ সালের ১৭ এপ্রিল রংপুরে তাঁর জন্ম।

প্রদর্শনীটি ছিল চারুকলা অনুষদের ওসমান জামিল মিলনায়তনে। প্রবল বৃষ্টি সত্ত্বেও মিলনায়তন পূর্ণ ছিল মতলুব আলীর অনুরাগী, সহকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।