দুর্যোগধর্ম আর শজনে ফুল একসাথে ঝরে পড়ছে। ফাগুন বাতাস কতটা অধার্মিক হলে এমন ঘটাতে পারে।
ছায়াবাজি রোদ তোমার আকার বিকৃত করে দেখাচ্ছে সমাজকে। যেন তুমি শিমুল। তোমার শরীর রক্তনদী থেকে উঠে আসা ধ্রুপদি সংগীত। সব মানুষ গাইতে পারছে না। সবাই শুনতে চাইছে না। তবু বাজছ তুমুল। মগজের ঝিল্লি ছিঁড়ে যাচ্ছে, জোড়া নিচ্ছে।
দিনরাত রাতদিন একই ঘটনাপ্রবাহের দুর্যোগ থেকে শুরু হচ্ছে সকাল। বৃহস্পতিবারদাবি ছেড়ে পার হয়ে যেতে পারিবিবিধ বৃহস্পতিবারমুখস্থ সঙ্গমের রাত ফিরে এলেবারবার উলঙ্গ হতে ইচ্ছে করে যদিঅকস্মাৎ ডেকে ওঠো কারও নামবারান্দার গ্রিলে ধাক্কা খেয়েকেটে যায় কপাল তোমার


























