সাহিত্য পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে গুণীজন সংবর্ধনা

সাহিত্য পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে গুণীজন সংবর্ধনা

জীবন ক্যানভাস সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গুণীজন সংবর্ধনা ও আলোর দিগন্তের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট চলচিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। মে দিবস ও ১ বৈশাখ উপলক্ষে আয়োজিত কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

সম্মাননা দেওয়া হয়েছে কবি পারভেজ শিশির, কবি রকিব লিখন ও কবি মাহবুবুর রহমান টুলুকে। বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে শিশু শিল্পী আহনাফ ও আফিজাকে। সংগীত পরিবেশন করেন শাদী সাগর ও ছায়া কর্মকার।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা অ্যাডমিন মোহাম্মদ হোসেন বাবুল, সহপ্রতিষ্ঠাতা ও আলোর দিগন্তের সম্পাদক শরীফ উদ্দিন তুহিন শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।