আদিবাসী প্রেমিকার মুখের কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

আদিবাসী প্রেমিকার মুখের কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

কবি ও সাংবাদিক এহসান মাহমুদের কাব্যগ্রন্থ 'আদিবাসী প্রেমিকার মুখ' এর দ্বিভাষিক প্রকাশনা অনুষ্ঠান আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, 'আমরা এমন একটি সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি বিনির্মাণ করতে চাই, যাতে পাহাড়ের মানুষ নিজেদের ক্ষুদ্র মনে না করেন।'

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বইটি বিশেষ একটি এলাকা, বিশেষ একটি জনগোষ্ঠী এবং জীবনসংগ্রামের সঙ্গে যুক্ত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।