বাংলাদেশের গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইর ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইর ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

হাসনাত আবদুল হাই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক। তিনি তাঁর শৈশবের গল্প শুনতে শুনতে আমার মনে হচ্ছিল, একজন লেখকের জন্ম আসলে খুব ছোট ছোট অভিজ্ঞতা থেকে হয়। জানালার বাইরে মানুষ দেখা, সমাজ দেখা, বৈষম্য দেখা—এসবই হয়তো তাঁর ভেতরে তৈরি করেছিল সেই দৃষ্টি, যা পরে সাহিত্যে রূপ নিয়েছে।

তিনি হাসনাত আবদুল হাই। যে সাহিত্যিক দেখেছেন দুর্ভিক্ষের মানুষ, যক্ষ্মারোগী, স্বদেশি আন্দোলনের মিছিল। দেখেছেন যুদ্ধের আতঙ্কে কলকাতা থেকে পালিয়ে আসা মানুষের ভিড়। ছোটবেলাতেই বুঝতে শুরু করেছিলেন, মানুষের জীবন কেবল ব্যক্তিগত নয়, ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িত।

আজ ৯০তম বর্ষে পদার্পণে তাঁকে জানাই গভীর শ্রদ্ধা। তিনি সুস্থ থাকুন, লিখে চলুন। বাংলা সাহিত্য তাঁর কাছে ঋণী।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।