দলিত কথাটা কখনো বলেনি কোনো দলিত মানুষ। জুতোয় দলে যাওয়া জীবিত একটা কথা হতে পারে। দলনের আর্তনাদ তাদের মতন কেউ শোনে নাই। দড়মার ভাঙাচোরা বেড়া ভেদ করে ঘরে ঢোকে ভাঙাচোরা রোদ। তাদের তাদের পুঁজি: ভাত খোঁজা ঘাম। স্তম্ভদের পুঁজি: শিকারের নিয়মকানুন। কজন পোশাকি চিন্তক চিন্তার উৎসবে দলিত চিন্তাবিদ।
কবিতা থেকে আরও পড়ুন শিল্প ও সাহিত্য কবিতা-অন্য আলোকবিতা সাহিত্য



























