ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল স্মরণ সন্ধ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল স্মরণ সন্ধ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে ইকবালবিষয়ক পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ইকবালিয়াত আলোচনা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা অংশ নিয়েছেন। শুরুতে একাডেমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা আল্লামা ইকবালের দর্শন, চিন্তাধারা ও সমসাময়িক বিশ্বে তার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

অনুষ্ঠানে ইরানি কবি ও আলেম শাহাবুদ্দিন মাশায়েখি রাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কবি জাকির আবু জাফর, লেখক ও গবেষক মুহাম্মদ তানিম নওশাদ, ড. ফজলুল হক তুহিন, ইকবাল গবেষক আবদুল কাদের জিলানী এবং গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল।

উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল ‘ফিকরে ইকবাল’ গ্রন্থের ওপর ভিত্তি করে ইকবালিয়াত অধ্যয়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গজল ও কাওয়ালি পরিবেশনা এবং লাইভ কুইজ প্রতিযোগিতা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।