কবিতা মৃত্যুর প্রতিকৃতি

কবিতা মৃত্যুর প্রতিকৃতি

কবিতা মৃত্যুর প্রতিকৃতি আমাদের সদর দরজায় খুলে দেওয়া হয়েছে। এখন আমাদের শিশুরা হয়ে গেছে ঘরের বাহিরে। ভেজা মাটিতে পায়ের ছাপ স্পষ্ট হওয়ার আগেই মুছে দিল তোমাদের নিরঙ্কুশ জলের স্লোগান। কাগজে পেনসিলের দাগ দেওয়ার আগেই উদ্যত তোমাদের সফেদ রাবার। অসমাপ্ত আর্তনাদের ঝুলবারান্দায় ঝুলে থাকে সারি সারি নবজাত সন্তানের লাশ।

তোমাদের জন্ম অবর্ণনীয়, মৃত্যু অকিঞ্চিৎকর, নিশ্বাস অস্বীকৃত। তোমাদের কোথাও কোনো অস্তিত্ব নেই—কবিতায়, প্রবন্ধে, মার্জিনে, কিংবা টীকায়। এমন গাঢ় অন্ধকারে কীটেরাও সংকটে আছে! এই বিমর্ষ প্রত্যুষে হে আমার মুগ্ধ ডাহুক, হে আমার নিবিড় সাম্পান, হে আমার সুধাময় সুহাসিনী ধরলার ঢেউ, হে আমার চপল নকশিকাঁথা, তোমরা কি জানো, গল্পকার লেখে গল্প কার? কার গল্প লেখে গল্পকার? কার গল্প লেখে গল্প কার?

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।