কবিতা থেকে আরও পড়ুন

কবিতা থেকে আরও পড়ুন

খাঁচায় সূর্যাস্তের স্বীকৃতি। মেঘেদের বক্ষদেশে মরণোত্তর পিতামহ। অভূতপূর্ব অভিবাদনে জল আর সেতারপ্রগাঢ় ট্যাপেস্ট্রির মতো। স্বর্গতুল্য শূন্যতায় অধিষ্ঠিত অধিপতিরা। বিষাদগ্রস্ত উপপত্নীরা অন্ত্যেষ্টিক্রিয়ার পোশাক পরে গ্রহণের কক্ষে, অস্বস্তি আর নিরুত্তাপ পানীয়ে অতল। প্রেরিত পিতারা অভিষিক্ত হতে বলেছিলেন। উৎকৃষ্ট হৃৎপিণ্ড স্কোয়াডে ফেলে যুদ্ধ চলে গেছে। উপসাগরীয় প্রজাপতি হয়েছে শিশুরা। দেবানুগৃহীত ছিল না ওরা। আলোকোজ্জ্বল দেবদূতেরা ঘুমের মধ্যে কুস্তি লড়ে, করমর্দনের ক্রূর হাসিতে মুদ্রাঙ্কিত জানোয়ার। শিশুহত্যার সরঞ্জাম রেখেসহযোদ্ধারা মরে গেছে। অপ্রতিরোধ্য শোকে লাশের শকট। অভ্যর্থনার প্রহরে অকম্প বৈশাখ। চিহ্ন মুছে ফেল—মঙ্গল চলে গেছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

কবিতা থেকে আরও পড়ুন কবিতা-অন্য আলো অন্য আলোকবিতা সাহিত্য

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।