কাজী নজরুলের স্বপ্ন বাংলাদেশের সম্প্রীতির গড়ন

কাজী নজরুলের স্বপ্ন বাংলাদেশের সম্প্রীতির গড়ন

বিভাজন নয়, সম্প্রীতি ও সাম্যের বাংলাদেশই ছিল নজরুলের স্বপ্ন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত তুলে ধরেন। তাঁদের মতে, মানবতা, ধর্মীয় সহনশীলতা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা নজরুল তাঁর সাহিত্য ও সংগীতে ধারণ করেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনে নজরুলের গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও তাঁর সাহিত্যভিত্তিক পরিবেশনার মধ্য দিয়ে উঠে আসে নজরুলের বিদ্রোহ, প্রেম, সাম্য ও সম্প্রীতির বহুমাত্রিক প্রকাশ।

গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘শৈশব-কৈশোরে নজরুলের কবিতা দ্বারা মনোজগতের গাঁথুনি তৈরি হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। যাঁরা কৈশোরে নজরুল পড়েন, তাঁদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের চেতনা তৈরি হয়।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।