মানুষবিষয়ক আর্তনাদের সাদাছড়ি খুঁজে পাচ্ছে না

মানুষবিষয়ক আর্তনাদের সাদাছড়ি খুঁজে পাচ্ছে না

চক্ষুষ্মানদের গল্পটা যেভাবে বুনন হয়েছিলসেভাবে একবিন্দুও এগোয়নি।

অনাদিকাল প্রতিক্ষায় থেকেনত হয়নি কিছুই।

তারপরও ছুটে চলছে সবাই উত্তর থেকে দক্ষিণ মেরুতে।

মানুষকে নিয়ে অঙ্ক করতে গেলেই সমাধানগুলো জটিল হয়ে আসে।

পৃথিবীতে প্রায় সবই তো পারে মানুষ এবং করেও।

চারপাশে এত হাস্যধ্বনি, কোলাহল, অহংকারের তুমুল স্রোত।

তবুও ভেসে ভেসে আসে আর্তনাদ হাতের সাদাছড়িটা খুঁজে পাচ্ছে না বলে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।