রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ঠাকুরবাড়ির নারীরা মঞ্চে উঠে এলেন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ঠাকুরবাড়ির নারীরা মঞ্চে উঠে এলেন

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, গল্প, নাটকের চরিত্রগুলো যেন উঠে এল বাস্তবে। তাদের সঙ্গে ছিলেন কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের পদচারণে মুখর হলো রাজধানীর লেক শোর হোটেলের ‘লা ভিটা ব্যাংকোয়েট হল’। কবির ১৬৫তম জন্মদিনের প্রাক্কালে তাঁকে স্মরণ করে ‘নব আনন্দে জাগো’ নামের অনুষ্ঠানে দেখা গেল কবিগুরুর গল্প–উপন্যাসের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের। সঙ্গে ছিল কবির গান ও নৃত্য পরিবেশনা।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহায়তা দিয়েছে সিটি ব্যাংক, পাওয়ার্ড বাই রাঁধুনী।

সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও শ্রদ্ধা–ভালোবাসার আসনে রয়েছেন। একই সঙ্গে তিনি উভয় দেশের মানুষের মধ্যে সংযোগ হিসেবে বিরাজ করছেন। তাঁর গান দুই দেশেরই জাতীয় সংগীত। জন্মদিনে তাঁকে এই আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।