রসের আলো ফিরে এলো

রসের আলো ফিরে এলো

রসের আলো এত্ত নিলাজ, এত্ত গাড়ল-গোঁয়ার; বোঝেই না, হায়— কখন ভাটা, কখন আসে জোয়ার। কখন কোথায় থামতে হবে, কখন কোথায় শুরু; পান্থপথের সাহস দেখে কোঁচকে কেবল ভুরু। কত্ত রকম কাণ্ড করি, হয় না তবু বশ; আটাশ বছর পরেও ওদের চুইয়ে পড়ে রস। রসের হাঁড়ি, যশের হাঁড়ি— ফুরোচ্ছে না ওদের; রাষ্ট্রে ওরা বিষের ফোড়া, কিসের ওপর? গোদের।

মুহুর্মুহু মিছিল-মিটিং— শূন্য দশক থেকেই; যাচ্ছে তবু লিখেই ওরা, যাচ্ছে ওরা এঁকেই। দেশের মানুষ ঘুমায় কেন— উঠুন এবার, জাগুন; ‘আলো’র নাচন বহাল কেন লাগার পরও আগুন? অশ্ববেগে ছুটবে কেন ভস্ম হওয়ার পরও; সকল কিছুর ঊর্ধ্বে ওরা? সবার চেয়ে বড়? আমরা তবে ধঞ্চে নাকি, ঢাকায় আসা ভেসে?

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।