কথাশিল্পী শওকত ওসমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন বিশিষ্ট লেখক হাসনাত আবদুল হাই। কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
শওকত ওসমানের জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি। ১৯৯৮ সালের ১৪ মে তিনি চিরবিদায় নেন। উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক, শিশুসাহিত্য, স্মৃতিচারণাসহ তাঁর রচনা সম্ভার বিপুল ও বৈচিত্র্যময়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, শওকত ওসমান তাঁর লেখায় মানুষের বিবেক, মানবিক বোধ ও আত্মশক্তিকে জাগানোর চেষ্টা করেছেন।



























