বৈশাখী উৎসবে অংশ নিয়ে সেই সংস্কৃতিকে নতুন করে দেখেছিলাম। অনেক পুরোনো খেলা খুঁজে পেয়েছিলাম, আমরা ছোটরা যা আগে দেখিনি। ওই আয়োজন আমাদের বৈশাখের আনন্দকে নতুন করে রাঙিয়েছিল।
গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড সিটির শেফ’স টেবিল কোর্টসাইড প্রাঙ্গণে প্রথম আলো আয়োজিত বৈশাখী উৎসবের স্মৃতি স্মরণ করে কথাগুলো বলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির সুবাহা তাবাচ্ছুম।
বিজয়ীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সুমনা শারমীনসহ অতিথিরা।
































































