বেসরকারি শিক্ষকদের বদলি শিগগিরই শুরু হবে

বেসরকারি শিক্ষকদের বদলি শিগগিরই শুরু হবে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বদলি শিগগিরই চালু করা হবে। সবকিছু প্রস্তুত করা হয়েছে, এখন কমিটিগুলো হচ্ছে। তারপর বদলি শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, চাকরির বিধিমালায় যে শর্তগুলো রয়েছে, সেগুলো দিয়েই তাঁদের যোগদান করানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের বদলি করা হবে।

শিক্ষামন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি তুলে দেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর প্রধানসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।