বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধনের সনদ জাল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধনের সনদ জাল

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধনের সনদ জাল বলে চিহ্নিত করেছে। ডিআইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৭১ জনের মধ্যে ১৯৪ জনের শিক্ষক নিবন্ধন সনদ জাল। এ ছাড়া ২২৯ জনের কম্পিউটার প্রশিক্ষণ সনদ ও ৪৮ জনের বিপিএড, বিএড, গ্রন্থাগার বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া বা জাল।

ডিআইএর একজন কর্মকর্তা বলেন, সংস্থার পরিদর্শকেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের সময় শিক্ষকদের সনদের কপিও সংগ্রহ করেন। পরে সন্দেহজনক সনদ সংশ্লিষ্ট সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করা হয়।

ডিআইএর পরিচালক এম এম সহিদুল ইসলাম বলেন, তাঁরা ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেন। মন্ত্রণালয় প্রশাসনিক চ্যানেলে ব্যবস্থা নেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।