ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুর

ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুর

দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে তারা স্কুলে ভাঙচুর করেছেন বলে জানা গেছে।

বিক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদ হাসান (লিটন) নানা অজুহাতে শিক্ষার্থীদের হয়রানি করেন। এমন একটি ঘটনার পর সাবিকুন নাহার নামের দশম শ্রেণির ওই শিক্ষার্থী বুধবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এর জের ধরে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিক্ষোভ ও ভাঙচুর চালায় বলে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের কর্মীরা জানিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।