প্রাথমিক শিক্ষক নিয়োগে পরিবর্তন: প্রশিক্ষণ শেষেই হবে পদায়ন

প্রাথমিক শিক্ষক নিয়োগে পরিবর্তন: প্রশিক্ষণ শেষেই হবে পদায়ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর নিয়োগের জট খুলতে শুরু করেছে। দীর্ঘ দুই মাস স্থবির থাকার পর দেশজুড়ে শুরু হয়েছে পুলিশ ভেরিফিকেশনের কাজ। তবে এবার নিয়োগপ্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও তাঁদের চূড়ান্ত পদায়ন করা হবে পিটিআই (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। বর্তমানে জেলাগুলোতে পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষকদের নিয়োগপত্র প্রদান করা হবে। তবে শিক্ষকদের চূড়ান্ত পদায়ন হবে পিটিআই প্রশিক্ষণ শেষে।’

মাঠপর্যায়ে তদন্তকাজ শুরুমাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ফরিদপুরসহ দেশের প্রায় সব জেলার প্রাথমিক শিক্ষা অফিস থেকেই নির্বাচিত প্রার্থীদের ফাইল পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর দেশের প্রায় সব জেলায় এই কার্যক্রম এখন চলমান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।