পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকে শুরু হবে এ ছুটি। ছুটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন আর মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৩ দিন বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জির (ছুটির তালিকা) অনুযায়ী, ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরুর কথা।
ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।
































































