ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এ এম সা'দ উদ্দীন ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে অধ্যাপক সা'দ উদ্দীনের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জুমা অধ্যাপক সা'দ উদ্দীনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।































































